ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কানপুরে বৃষ্টি, দ্বিতীয় দিনের খেলা নিয়ে অনিশ্চয়তা

নিউজ ডেস্ক
২ বছর আগে
কানপুরে বৃষ্টি, দ্বিতীয় দিনের খেলা নিয়ে অনিশ্চয়তা
কানপুর টেস্টের প্রথম দিনের খেলা অনেকটা ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। প্রথম দিনের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে আজ শনিবার দ্বিতীয় দিন ৩০ মিনিট আগে শুরু হওয়ার কথা ছিল খেলা। কিন্তু বৃষ্টির কারণে আজ খেলা শুরু হওয়া নিয়েই শঙ্কা জেগেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি হচ্ছে। লাইভ ব্রডকাস্টে কানপুরে বৃষ্টি হতে দেখা গেছে। শুরুতে উইকেট ও এর আশে পাশে কভার থাকলেও বৃষ্টি বাড়ার সঙ্গে পুরো মাঠ কভার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আম্পায়াররা ছাতা নিয়ে মাঠ পরিদর্শন করেছেন। আবহাওয়া পরিস্থিতি আশাব্যঞ্জক মনে হচ্ছে না। বৃষ্টি থামলে মাঠ খেলার উপযোগী করার সময় খেলা শুরুর সম্ভাব্য সময় জানা যেতে পারে।

বাংলাদেশ সময় সকাল ৯ টা ৫৫ মিনিটে ক্রিকবাজের সরাসরি ধারা বিবরণীতে বলা হয়েছে, দুদলই মাঠে এসেছে। তবে ড্রেসিংরুম থেকেই তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বৃষ্টি থামলে তারা ওয়ার্ম শুরার কথা ছিল তাদের। তবে কিছুক্ষণ অপেক্ষা করে হোটেলে ফিরে যায় ভারত। একটু পরে বাংলাদেশ দলও ড্রেসিংরুম ছেড়ে হোটেলে ফিরে গেছে।


কমেন্ট বক্স