ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি ইসরায়েলের, নাকচ করলো প্রতিরোধ যোদ্ধারা

আন্তর্জাতিক ডেস্ক
২ বছর আগে
হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি ইসরায়েলের, নাকচ করলো প্রতিরোধ যোদ্ধারা
বিমান হামলা চালিয়ে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল সেনাবাহিনী। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহর সদরদপ্তরকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল বিমান বাহিনী। এতে হাসান নাসরুল্লাহ নিহত হয়েছে বলে শনিবার (২৮ সেপ্টেম্বর) দাবি করে তেল আবিব।

এদিকে ইসরায়েলের দাবি নাকচ করে দিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটির নিরাপত্তা সূত্রগুলো প্রেস টিভিকে জানিয়েছে, নাসরুল্লাহ নিরাপদ অবস্থানে রয়েছেন এবং বৈরুতের দক্ষিণ শহরতলীতে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলায় তার কোনো ক্ষতি হয়নি।

এদিকে হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হাশেম সাফিউদ্দিনও নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা তাসনিম। এক সূত্রের বরাতে সংস্থাটি জানিয়েছে, দখলদার সেনাদের সর্বশেষ হামলায় কোনো হিজবুল্লাহ কমান্ডার নিহত হননি।

প্রসঙ্গত, শুক্রবার বিকেলে ইসরায়েলি হামলায় বৈরুতের দক্ষিণ শহরতলীর অন্তত ছয়টি ভবন মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়। ইসরায়েলি সামরিক রেডিও জানিয়েছে, এসব হামলা এফ-৩৫ যুদ্ধবিমান এবং পাঁচ হাজার পাউন্ডের বাঙ্কার-বাস্টার বোমা ব্যবহার করা হয়েছে।

সূত্র: পার্স টুডে


কমেন্ট বক্স