যশোরের মনিরামপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মজনুর রহমান (দৈনিক সমকাল) সভাপতি এবং মোতাহার হোসেন (দৈনিক যুগান্তর) সম্পাদক হিসেবে আবারো নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রেস ক্লাবের নিজস্ব ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৭টি পদের অন্য নির্বাচিতরা হলেন- সহ-সভপতি জিএম ফারুক আলম (দৈনিক যায়যায়দিন ) ও ইলিয়াস হোসেন (ডেইলি বাংলাদেশ পোস্ট), যুগ্ম-সম্পাদক আশোক কুমার বিশ্বাস (দৈনিক সকালের সময়) ও মো. আবু বক্কার সিদ্দীক (দৈনিক মানব জমিন), সাংগঠনিক সম্পাদক এস এম সিদ্দিক (দৈনিক সময়ের খবর), দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (সোহান) (দৈনিক কালবেলা), অর্থ-সম্পাদক ডা. মিজানুর রহমান (দৈনিক আমার সংবাদ ), তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক তাজাম্মুল হুসাইন (দৈনিক গ্রামের কাগজ), ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক উজ্জ্বল কুমার রায় (দৈনিক আমাদের অর্থনীতি), প্রচার সম্পাদক আলিমুন হোসেন (দৈনিক যশোর) পদে নির্বাচিত হয়েছেন।
এছাড়া নির্বাহী সদস্য পদে, বোরহান উদ্দীন জাকির (দৈনিক ইত্তেফাক), উৎপল বিশ্বাস (দৈনিক স্পন্দন), এম এ মতিন (দৈনিক নয়াদিগন্ত), মো. আব্বাস উদ্দীন (দৈনিক ভোরের ডাক), অধ্যাপক হুসাইন নজরুল হক (দৈনিক আমার সময়) নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, সাংগাঠনিক সম্পাদক, অর্থ-সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
কমেন্ট বক্স