দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশ অস্থিতিশীল করার চক্রান্ত সফল হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে একথা জানান তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা দেখভাল করব, আমরা জনগণকে নিয়ে নিরাপত্তা দিব। সেখানে আমাদের নেতৃত্ব যদি ব্যর্থ হয়, তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। আমি আশা করি, কুচক্রী মহল যতোই চেষ্টা করুক, জাতির কপালে কলঙ্ক লেপনের সকল চেষ্টা আমরা অত্যন্ত কঠিন হাতে মোকবিলা করব।’
এসময় গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে নানা ষড়যন্ত্র চলছে। এখন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। পরে নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।’ এর আগে বিএনপির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান জিয়া মঞ্চের নেতাকর্মীরা।
কমেন্ট বক্স