সুনামগঞ্জ সদর এলাকা থেকে ১২৫ বোতল ভারতীয় মদসহ কুলসুমা বেগম (৪০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতার।
রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে তাকে আটক করা হয়। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতারের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের একটি টিম জেলা সদরের ইব্রাহিমপুরে একটি বাড়িতে হানা দিয়ে ১২৫ বোতল ভারতীয় মদসহ কুলসুমা বেগমকে আমরা আটক করি। তবে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট রাজু মিয়া নামের আরেক ব্যক্তি পলাতক রয়েছে। আটক ও পলাতক দুজনের বিরুদ্ধে সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় এজাহার দাখিল করেছেন।
কমেন্ট বক্স