ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রোজার ঈদে ‘লায়ন’ কোরবানিতে ‘তুফান’

স্টাফ করেসপন্ডেন্ট
২ বছর আগে
রোজার ঈদে ‘লায়ন’ কোরবানিতে ‘তুফান’
সফলতার চূড়ায় অবস্থান করছেন রায়হান রাফী। বড়পর্দা ও ওটিটি মাধ্যমে সমান দাপট তার। গেল কোরবানি ঈদে ‘তুফান’ সিনেমা দিয়ে সিনেমা হলে তাণ্ডব চালিয়েছেন। সম্প্রতি ওটিটিতে যখন মুগ্ধতা ছড়াচ্ছে ছবিটি তখন খবর এলো ‘তুফানে’র পর ‘লায়ন’ নিয়ে আসছেন রাফী। এ ছবির নায়ক টলিউড সুপারস্টার জিৎ। সঙ্গে দেশের শরিফুল রাজ।

তবে যে রাফি বলেছিলেন ‘তুফানে’র সিকুয়েলের কথা! তার কী হলো? এ প্রশ্নের উত্তর খুঁজে যখন চিন্তিত শাকিবিয়ানরা তখন তাদের কপালের ঘাম জুড়ানোর দায়িত্ব নিলেন রাফী নিজেই। জানালেন, শাকিব ভক্তদের হতাশ হওয়ার কিছু নেই। কেননা ‘লায়নে’র পরই আনবেন ‘তুফানে’র সিকুয়েল।

আজ বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুকে রাফী লিখেছেন, ‘‘আসছে রোজা ঈদ ‘লায়নের সাথে আর কোরবানি ঈদ ‘তুফানে’র সাথে দেখা হচ্ছে। রেডি…’’ বিষয়টি নিশ্চিত করেন রাফী। ‘তুফান’ কি এবার ইন্টারন্যাশনাল লেভেলে খেলবে জানতে চাইলে তিনি বলেন, ‘এবার আরও বড় আয়োজন। অনেক কিছু হবে।’ তবে রহস্য ভাঙলেন না। বিস্তারিত আনুষ্ঠানিকভাবে বলা হবে জানালেন তিনি।


কমেন্ট বক্স