ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান রিজভীর

নিউজ ডেস্ক
২ বছর আগে
সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান রিজভীর
যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে অবাধ-সুষ্ঠু নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মামলা বাতিল ও আমার দেশ চালুর দাবিতে মানববন্ধনে এ আহ্বান জানান তিনি।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনয়িন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচিতে তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার গঠনের ২ মাস হলেও দেশে ফিরতে পারছেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে তিনি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের দোসররা প্রতিটি জায়গায় বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। ফ্যাসিবাদীদের রাজনৈতিক-সামাজিক পুনর্বাসন ঠেকানোরও আহ্বান জানান রুহুল কবির রিজভী।

 


কমেন্ট বক্স