ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খানসামায় বিশ্ব শিক্ষক দিবস পালন

মো. রকিবুল ইসলাম
২ বছর আগে
খানসামায় বিশ্ব শিক্ষক দিবস পালন
`শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার' স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলার কুমড়িয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ পালিত হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) সকালে উপজেলার ভাবকী ইউনিয়নের এই প্রতিষ্ঠানে হলরুমে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্যে দিয়ে এই দিবসটি পালিত হয়।

কুমড়িয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মন্টু আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুমড়িয়া-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলামসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

 


কমেন্ট বক্স