দিনাজপুরের ফুলবাড়ীতে স্বারদীয় দুর্গাপুজা নিভিগ্নে উদযাপনের লক্ষ্যে উপজেলার ৫৭টি দুর্গা মন্ডবের নিরাপত্তায় ৩৭৬জন আনসার ভিডিপি সদস্যদের নিয়োগ দেয়া হয়েছে।
রবিবার (৬ অক্টোবর) সকালে উপজেলা আনছার ভিডিপি‘র কার্যালয়ের সামনে ৩৭৬জন আনছার ভিডিপি সদস্যদের দিকনির্দেশনা মুুলক বক্তব্য দিয়ে পুজা মন্ডবের দ্বায়িত্ব বুুঝে দেন উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা রীতা রায়।
এসময় আনসার ভিডিপি প্রশিক্ষক সুশান্ত চন্দ্র সরকার, প্রশিক্ষক পল্লবী রানী রায় উপস্থিত ছিলেন। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রীতা রায় বলেন, এবার উপজেলা ৫৭টি পুজা মন্ডবের নিরাপত্তার দ্বায়িত্বে ১১৪ জন মহিলা আনসার ও ২৬২ জন পুরুষ আনছার নিয়োগ দেওয়া হয়েছে।
কমেন্ট বক্স