ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে ২১৮ পিচ ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার

কামরুজ্জামান বাঁধন
২ বছর আগে
মির্জাগঞ্জে ২১৮ পিচ ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার
পটুয়াখালীর মির্জাগঞ্জে ২১৮ পিচ ইয়াবাসহ মো. জুয়েল মৃধা (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

সোমবার (৬অক্টোবর) দিবাগত রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন রিমন রাফিন নিশাতের নেতৃত্বে জুয়েলের বসত ঘর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল মৃধা উপজেলার আমড়াগাছিয়া গ্রামের মোঃ বারেক মৃধার ছেলে।

ক্যাপ্টেন রিমন রাফিন নিশাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী জুয়েল মৃধার বাড়িতে অভিযান চালায়। দীর্ঘক্ষণ তল্লাশি শেষে তার বসতঘর থেকে ২১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জুয়েলকে গ্রেফতার করে তাৎক্ষণিকভাবে মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শামীম আহম্মেদ বলেন, আটককৃত জুয়েল মৃধার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো  হয়েছে।  এই চক্রের সঙ্গে যুক্ত অন্যান্যদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে।##

 


কমেন্ট বক্স