ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার বন্ধ থাকবে দেশের সব স্বর্ণের দোকান

নিউজ ডেস্ক
২ বছর আগে
শুক্রবার বন্ধ থাকবে দেশের সব স্বর্ণের দোকান
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আগামী ১১ অক্টোবর (শুক্রবার) ঢাকাসহ দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাক‌বে।

মঙ্গলবার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তিতে বলা হয়, অতীতের ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবারও অষ্টমী পূজার দিন অর্থাৎ ১১ অক্টোবর রাজধানী ঢাকাসহ সারাদেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

এদিকে সরকার এবার দুর্গাপূজার ছুটি দুই দিন করেছে। নির্বাহী আদেশে বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়েছে। এতে সব মিলিয়ে টানার চার দিনের ছুটির ফাঁদে পড়ছে দেশ।


কমেন্ট বক্স