ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কলাপাড়ায় পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ

উত্তম কুমার হাওলাদার
২ বছর আগে
কলাপাড়ায় পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ
পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র নেতৃবৃন্দ।

মঙ্গলবার ( ৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা ও পৌর শহরের চিংগরিয়া সার্বজনীন এবং জগন্নাথ নাট মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন করেন। ওইসব পূজামন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুফতি মুহাম্মাদ হাবিবুর রহমান হাওলাদার।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা নাইমুল ইসলাম নাইম, এড্যাভোকেট জেড এম কাওছার, সেক্রেটারী মাওলানা মনিরুল ইসলাম, জয়েন্টে সেক্রেটারী হাফেজ জোবায়ের হোসেন, শ্রমিক নেতা আনোয়ার হোসেন শিকদার , ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু ইউসুফ আশ্রাফী, সাধারণ সম্পাদক মুফতি মশিউর তারিক সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


কমেন্ট বক্স