ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীর পূজা মণ্ডপের নিরাপত্তায় বিএনপি

মো. হারুন উর রশীদ
২ বছর আগে
ফুলবাড়ীর পূজা মণ্ডপের নিরাপত্তায়  বিএনপি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৫নং খয়েরবাড়ী ইউনিয়নের পূজা মণ্ডপের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ইউনিয়ন বিএনপির উদ্যোগে গঠণকৃত সেচ্ছাসেবী কমিটি কর্তৃক মটরসাইকেল শো-ডাউন ও পূজা মণ্ডপে রিদর্শন করে আর্থিক সহযোগীতা প্রদান করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) দিনভর মণ্ডপে মণ্ডপে এ কর্মসূচি পালন করা হয়।

ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে ইউনিয়নের প্রায় ৫শত মটরসাইকেল নিয়ে প্রতিটি মণ্ডপ পরিদর্শন করা হয়। পরির্দনকালে ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন এর পক্ষ থেকে মণ্ডপগুলোতে আর্থিক সহায়তা দেওয়া হয়। শো-ডাউনে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামিম হোসেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাবেক ইউপি সদস্য মকসেদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স