ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে ২৩০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কামরুজ্জামান বাঁধন
২ বছর আগে
মির্জাগঞ্জে ২৩০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পটুয়াখালীর মির্জাগঞ্জে মো. সাইফুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ২৩০পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী।

শনিবার (১২ অক্টোবর) ভোরে উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামের নিজ বাড়ী থেকে আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সাইফুল ইসলাম পূর্ব সুবিদখালী গ্রামের  মোঃ হারুন রাড়ির পূত্র।
 
সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত জানান, সাইফুল ইসলাম দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, মাদক ব্যবসায়ী সাইফুলের বাড়িতে বেশ কিছু ইয়াবা ট্যাবলেটের চালান এসেছে, এমন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে তার বাড়ীতে যৌথবাহিনী অভিযানে যায়, এসময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সাইফুল পালানোর চেষ্টা করলে সেনাবাহিনীর সদস্যরা তাকে আটক করে। এরপর তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২৩০পিস ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেফতারের পর সাইফুলকে উদ্ধারকৃত ইয়াবাসহ মির্জাগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত আরও বলেন - মাদকের বিষয়ে সেনাবাহিনী কোনো ধরনের আপোস করবে না। মাদক ব্যবসার সঙ্গে যুক্ত গডফাদার ও মাদক সম্রাটদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত থাকবে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান -আটক সাইফুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে, তাকে আদালতে প্রেরন করা হবে।##


কমেন্ট বক্স