ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কামরুজ্জামান বাঁধন
২ বছর আগে
মির্জাগঞ্জে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
`আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি' শ্লোগানকে সামনে রেখে মির্জাগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ মির্জাগঞ্জ এর উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিতা সভায় প্রধান অতিথি ছিলেন - উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার, দেউলী সুবিদখালী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন খান, ফায়ার সার্ভিস ষ্টেশনের সহকারী ষ্টেশন অফিসার মো. ইব্রাহীম, সাংবাদিক কামরুজ্জামান বাঁধন, সিয়াম রহমান হিমেল,বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য মো. জাহিদুল ইসলাম ও এনজিও আভাস এর অগ্রপথিক শাহিদা আক্তার প্রমূখ।

দিবসের কর্মসূচী শুরুর প্রাক্কালে মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ফায়ার ফাইটারদের উদ্যোগে অতিথিদের উপস্থিতিতে উপজেলা পরিষদ মাঠে অগ্নি নির্বাপন বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ড রোধের উপায় প্রদর্শন করা হয়।


কমেন্ট বক্স