ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

কামরুজ্জামান বাঁধন
২ বছর আগে
মির্জাগঞ্জে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
মির্জাগঞ্জ উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. আবদুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন - উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম । বিশেষ অতিথির বক্তব্য দেন - উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং, সুবিদখালী সরকারী রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়য়ের  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আ. জলিল, রোকেয়া খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবু সালেহ ও সাংবাদিক কামরুজ্জামান বাঁধন প্রমূখ।


কমেন্ট বক্স