পটুয়াখালীর মির্জাগঞ্জে এইচএসসি ও মাদ্রাসা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ১৯জন শিক্ষার্থী। উপজেলায় দুইটি মাদ্রাসায় শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। ভাজনা কদমতলা নুরিয়া মাদ্রাসা থেকে ২১ জন শিক্ষার্থীর মধ্যে ২১জন পাসসহ জিপিএ-৫ পেয়েছ ৩ জন এবং সুবিদখালী দারুসসুন্নাত ফাজিল মাদ্রাসা থেকেও ২১ জন শিক্ষার্থীর মধ্যে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।
এছাড়া সুবিদখালী মহিলা ডিগ্রী কলেজে জিপিএ-৫ পেয়েছে ৭ জন, সুবিদখালী সরকারি কলেজে জিপিএ-৫ পেয়েছে ৩জন, আক্তার হোসেন চৌধুরী মেমোরিয়াল ডিগ্রী কলেজে জিপিএ-৫ পেয়েছে ১জন এবং মাদ্রাসা বোর্ডের অধীনে ভাজনা কদমতলা নূরিয়া আলিম মাদ্রাসায় জিপিএ-৫ পেয়েছেন ৩ জন, মানসুরাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসায় জিপিএ-৫ পেয়েছেন ৩ জন, পশ্চিম সুবিদখালী সালেহিয়া আলিম মাদ্রাসায় জিপিএ-৫ পেয়েছেন ১জন ও কপালভেড়া দারুসুন্নাত মহিলা মাদ্রাসায় ১জন সহ মোট ১৯জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এবারে উপজেলার মধ্যে সাফল্য ও ভালো ফলাফল অর্জন করেছে সুবিদখালী মহিলা ডিগ্রী কলেজ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম (ভারপ্রাপ্ত) বলেন - এবারে সুবিদখালী পরিক্ষা কেন্দ্রে এইচএসসি ৯৯৮জন পরিক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৭৪৩জন শিক্ষার্থী ও জিপিএ-৫ পেয়েছে ১১জন এবং আলিম ১৬৬জন পরিক্ষার্থীর মধ্যে ১৪২জন কৃতকার্য হয়েছে ও ৮জন জিপিএ-৫ পেয়েছে। তারমধ্যে দুইটি মাদ্রাসা থেকে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।
কমেন্ট বক্স