ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘১২ বিচারপতিকে রোববার থেকে বেঞ্চ দেওয়া হবে না’

নিউজ ডেস্ক
২ বছর আগে
‘১২ বিচারপতিকে রোববার থেকে বেঞ্চ দেওয়া হবে না’
অভিযুক্ত ১২ বিচারপতিকে রোববার থেকে বেঞ্চ দেওয়া হবে না। অপসারণের এখতিয়ার না থাকায় রোববার আপিল বিভাগে মামলার শুনানি হবে বলে জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া। রেজিস্ট্রার জেনারেলের এমন আশ্বাসের প্রেক্ষিতে আন্দোলন প্রত্যাহার করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা। পরবর্তী কর্মসূচি রোববার বিকেলে।

বুধবার সকাল থেকেই উত্তাল ছিল হাইকোর্ট প্রাঙ্গণ। সকাল ১১টার দিকে বৈষম্যবিরোধী আইনজীবী সমাজের ব্যানারে মিছিল করেন তারা। এসময় তারা আওয়ামী লীগের দোসর সব বিচারপতিকে অপসারণের দাবি জানান।

বিচারপতিদের অপসারণসহ ৩ দাবিতে দফায় দফায় আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। একই দাবিতে, সুপ্রিম কোর্টের এনেক্স ভবনে জড়ো হয়ে বিক্ষোভ করেন আইনজীবীরা। বেলা ৩টার পর বৈষম্যবিরোধী ছাত্রদের দুই সমন্বয়কসহ ৬ জন দেখা করেন রেজিস্ট্রার জেনারেলের সঙ্গে। দীর্ঘ আলোচনার পর রেজিস্ট্রার জেনারেল জানান, বিচারপতি অপসারণের মামলা আপিল বিভাগের কার্যতালিকায় আছে। রোববার হবে শুনানি।

এর আগে, সকালে চায়ের আমন্ত্রণ জানানো ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দুর্নীতি-পক্ষপাতের অভিযোগে ছাত্র-আইনজীবীদের বিক্ষোভের মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে, প্রধান বিচারপতির ডাকে সাড়া দিয়ে তার দপ্তরে যান বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান ও বিচারপতি এসএম মনিরুজ্জামান।

১২ বিচারপতিকে অপসারণসহ ৩ দফা দাবিতে আলটিমেটাম দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। এসময় শেখ হাসিনাকে পুনর্বাসনের দাবিতে মিছিল করেছে তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান সমন্বয়করা।

 


কমেন্ট বক্স