ঢাকা বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ইরানে পাল্টা হামলার দিনক্ষণ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক
১ বছর আগে
এবার ইরানে পাল্টা হামলার দিনক্ষণ প্রকাশ
গত ১ অক্টোবর ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় পাল্টা অভিযানের পরিকল্পনা সম্পূর্ণ করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনকে একটি সূত্র এমনটি জানিয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘনিষ্টমিত্র যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছেন, পাল্টা আক্রমণ শুধুমাত্র সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ থাকবে। জ্বালানি বা পারমাণবিক স্থাপনায় নয়। খবর সিএনএনের।

হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ ও হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহসহ অন্যান্য শীর্ষ নেতাদের হত্যার প্রতিশোধ নিতে ইরান একযোগে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়ে। এই বিষয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে, নভেম্বর ৫ এর আগে ইসরায়েল পাল্টা আঘাত হানবে, যা দেশটির নির্বাচনের চূড়ান্ত মুহূর্তে মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে প্রকাশ্যে নিয়ে আসতে পারে।

তবে ইসরায়েলের পাল্টা আক্রমণের সময়সূচি ও পরিধি নিয়ে নেতানিয়াহু সরকারের মধ্যে রুদ্ধদ্বার আলোচনা চলছে। যদিও বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন রাজনীতির প্রতি সংবেদনশীল, তার নেয়া পদক্ষেপের ফলে সৃষ্ট রাজনৈতিক প্রভাব সম্পর্কে তিনি সচেতন।

এদিকে, মধ্যপ্রাচ্যের বাড়তে থাকা উত্তেজনা এবং সংকট মার্কিন নির্বাচনে একটি প্রধান ইস্যুতে পরিণত হয়েছে, যা প্রেসিডেন্ট জো বাইডেন ও কমলা হ্যারিসের ওপর চাপ অব্যাহত রেখেছে।


কমেন্ট বক্স