ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে ফের ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১১৩৮

নিউজ ডেস্ক
২ বছর আগে
ডেঙ্গুতে ফের ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১১৩৮
এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফের আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মারা গেছেন ২৬৪ জন। এছাড়া এই জ্বর নিয়ে গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৩ হাজার ১৮৬ জনে।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত সাতজনের মধ্যে বরিশাল বিভাগে তিনজন, ঢাকার দক্ষিণ সিটিতে দুইজন, খুলনা এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৫২ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ১৮৬ জন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) ঢাকা বিভাগে ১৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৫৪ জন, খুলনা বিভাগে ১০৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, বরিশাল বিভাগে ১০৪ জন, রংপুরে ৩১ জন, রাজশাহী বিভাগে ৬৬ জন ও সিলেট বিভাগে পাঁচজন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০২৩ সালের জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। গেল বছর দেশে তিন লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। গত বছর এক হাজার ৭০৫ জন মশাবাহিত এই রোগে মারা গেছেন, যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যু।

এর আগে ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।


কমেন্ট বক্স