ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন রেকর্ড: পাকিস্তানে প্রতি তোলা স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার রুপি

নিউজ ডেস্ক
২ বছর আগে
নতুন রেকর্ড: পাকিস্তানে প্রতি তোলা স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার রুপি
পাকিস্তানে স্বর্ণের দাম আন্তর্জাতিক দর বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে তাদের ঊর্ধ্বমুখী গতিধারা বজায় রেখেছে। স্থানীয় বাজারে, প্রতি তোলা স্বর্ণের দাম ২ হাজার রুপি বেড়ে ২ লাখ ৮৫ হাজার ৪০০ রুপি হয়েছে। যা পাকিস্তানে রেকর্ড সর্বোচ্চ। বুধবার (২৩ অক্টোবর) নতুন এই দাম নির্ধারন করা হয়েছে।

একইভাবে, অল-পাকিস্তান জেমস অ্যান্ড জুয়েলার্স সরাফা অ্যাসোসিয়েশনের (এপিজিজেএসএ) মাধ্যমে রেকর্ড দাম নির্ধারনের পর ১০ গ্রাম স্বর্ণ বিক্রি হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৮৪ রুপিতে। গত মঙ্গলবার স্বর্ণের দাম ১১০০ রুপি বেড়ে ২ লাখ ৮৩ হাজার ৪০০ রুপি রেকর্ড দাম নির্ধারন করা হয়।

এদিকে বুধবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। নতুন দাম অনুযায়ী, প্রতি আউন্স স্বর্ণের দাম ২ হাজার ৭৫৭ মার্কিন ডলার। রূপার দাম ২০০ টাকা বেড়ে ৩ হাজার ৩৫০ মার্কিন ডলার হয়েছে। এ দিন বিশ্বব্যাপী স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, কারণ মধ্যপ্রাচ্যে সংঘাত এবং আসন্ন মার্কিন নির্বাচন নিরাপদ সম্পদের চাহিদাকে উৎসাহিত করেছে।


কমেন্ট বক্স