জুলাই-আগস্ট গণহত্যায় জড়িতদের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বিশেষ বিবৃতি দিয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিবৃতিটি দেয়া হয়।
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত সন্ত্রাসী ও খুনিদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার ব্যাপারে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর।
বিবৃতিতে তিনি বলেন, ইতোমধ্যে গণহত্যায় জড়িতদের মধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এ গণহত্যায় জড়িত কেউ যাতে সীমান্ত দিয়ে ও আকাশপথে পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্তে ও বিমানবন্দরসমূহে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
তিন আরও বলেন, একইসঙ্গে সন্ত্রাসীদের গ্রেপ্তার অভিযানে যাতে কোনো নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয় সেই বিষয়ে সতর্কতা অবলম্বনেও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
কমেন্ট বক্স