রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার পর তা উদ্ধার করা হয়েছে। তবে দেখা দিয়েছে ভয়াবহ সূচি বিপর্যয়। কমলাপুরের স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার জানিয়েছেন, এর ফলে ৬ থেকে ৭ ঘণ্টার সূচি বিপর্যয় দেখা দিয়েছে। যাত্রীদের ভোগান্তি থাকতে পারে সারাদিন।
যাত্রীরা জানান, ট্রেনের জন্য ভোর থেকে অপেক্ষা করতে হচ্ছে। ৬ থেকে ৭ ঘণ্টা পার হলেও দেখা নেই কাঙ্ক্ষিত ট্রেনের। সূচি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তারা বলছেন, এখনও ম্যানুয়েল সিগন্যাল দিয়ে চলছে ট্রেন। সিগন্যাল সমস্যা ঠিক হতে সারা দিন লাগতে পারে।
বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্রেনটির ৩টি বগি লাইন থেকে ছিটকে পড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি। সকাল সাড়ে ৭টার দিকে লাইনচ্যুত বগি উদ্ধার কাজ শেষ হয়। এরপর অপেক্ষমাণ ট্রেনগুলোর চলাচল শুরু হয়।
কমেন্ট বক্স