ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিচারকদের নিয়ন্ত্রণ রাষ্ট্রপতির ওপর ন্যস্ত থাকা নিয়ে যা বলছেন আদালত

নিউজ ডেস্ক
১ বছর আগে
বিচারকদের নিয়ন্ত্রণ রাষ্ট্রপতির ওপর ন্যস্ত থাকা নিয়ে যা বলছেন আদালত
বিচারপতিদের বদলি ও পদোন্নতি নিয়ে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ রোববার এক রিট আবেদনের শুনানির পর হাইকোর্ট এ রুল জারি করেন। একই সাথে জানতে চাওয়া হয়েছে, বিচার বিভাগের জন্য কেন আলাদা সচিবালয় গঠন করা হবে না।

রোববার বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি বেঞ্চে শুনানি হয়। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

রিট আবেদনে বলা হয়, সংবিধানের ১১৬ অনুচ্ছেদে বলা আছে বিচারিক আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ রাষ্ট্রপতির ওপর ন্যস্ত রয়েছে। তবে দায়িত্ব পালনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করবেন রাষ্ট্রপতি। আইনজীবীর দাবি, এটি বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের সরাসরি হস্তক্ষেপ, যা স্বাধীনতাকে খর্ব করে।

আগামী ৬০ দিনের মধ্যে বিচার বিভাগ পৃথকীকরণের অগ্রগতি আদালতে উপস্থাপণের আদেশ দিয়েছেন আদালত। এদিকে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার জন্য আইন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছেন আদালত।


কমেন্ট বক্স