ব্যাটসম্যানের টেকনিক ভালো হলে জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামের উইকেটকে রানের স্বর্গ বানানো যায়। দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা নিজেদের টেকনিকটাকে কাজে লাগিয়ে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে সেই সুবিধাই নিলেন। সাগরিকায় প্রথম ইনিংসে তিন অঙ্কের দেখা পেয়েছেন তিন প্রোটিয়া ব্যাটার। বাংলাদেশি বোলারদের রীতিমতো ভুগিয়ে রানের পাহাড় গড়েছে সফরকারীরা।
দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৭৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ১৭৭ রান করেছেন টনি ডি জর্জি। তাছাড়া সেঞ্চুরি পেয়েছেন ট্রিস্টিয়ান স্টাবস ও উইয়েন মুল্ডার। বাংলাদেশের হয়ে ৫ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম।
বিস্তারিত আসছে...
কমেন্ট বক্স