ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম টেস্ট চালকের আসনে দক্ষিণ আফ্রিকা

স্টাফ করেসপন্ডেন্ট
১ বছর আগে
চট্টগ্রাম টেস্ট চালকের আসনে দক্ষিণ আফ্রিকা
দু’দিনেই চালকের আসনে দক্ষিণ আফ্রিকা। টপ আর্ডারে ব্যাটিং ব্যর্থতার বৃত্তে বন্দী বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৮ রান তুলতে হারিয়েছে চার উইকেট, পিছিয়ে ৫৩৭ রানে। এর আগে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবসের পর এদিন সেঞ্চুরির দেখা পান উইয়ান মুল্ডার।

বুধবার (৩০ অক্টোবর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২ উইকেটে ৩০৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে প্রোটিয়ারা। দেড়শ রানের মাইলফলক পেরিয়ে ১৭৭ করে ফেরেন প্রোটিয়া ওপেনার টনি ডি জর্জি। বেডিংহ্যামও ফেরেন ৫৯ করে। দু’জনকেই আউট করেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। প্রতিপক্ষের প্রথম ৫ উইকেটের সব কটিই নিয়েছেন এই বাঁহাতি স্পিনার।

সপ্তম উইকেটে সেনুরান মুতুসামিকে সঙ্গে নিয়ে ১৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন উইয়ান মুল্ডার। ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে মুল্ডার ১০৫ আর মুতুসামি অপরাজিত থাকেন ৬৮ রানে। জবাব দিতে নেমে কাগিসো রাবাদার বোলিং তোপে শূন্য রানে সাদমান আর দু’রান করে জাকির হাসান বিদায় নেন। নাইট ওয়াচম্যান হাসান মাহমুদ কিংবা মাহমুদুল হাসানরাও যোগ দেন আসা যাওয়ার মিছিলে। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।


কমেন্ট বক্স