ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে ৩০০ মৃত্যু, আক্রান্ত ৬২ হাজার ছাড়াল

নিউজ ডেস্ক
২ বছর আগে
ডেঙ্গুতে ৩০০ মৃত্যু, আক্রান্ত ৬২ হাজার ছাড়াল
এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহী রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ জনে। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮২ জন। শুক্রবার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ডেঙ্গুতে মারা যাওয়া ৩ জনের মধ্যে দুইজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বাসিন্দা। পাশাপাশি এই সময়ে ডেঙ্গুতে ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১৪৮ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ডেঙ্গু নিয়ে ৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে ৪৬ জন ছাড়াও ঢাকা বিভাগে ৩৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ২৮ জন, ময়মনসিংহে ২৫ জন, রাজশাহী বিভাগে ২০ জন, বরিশালে ১২ জন, সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।


কমেন্ট বক্স