ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ এশিয়া ছাড়িয়ে আরও বড় মঞ্চে নজর সাফজয়ী মেয়েদের

স্টাফ করেসপন্ডেন্ট
২ বছর আগে
দক্ষিণ এশিয়া ছাড়িয়ে আরও বড় মঞ্চে নজর সাফজয়ী মেয়েদের
ফুটবল ফেডারেশনের নতুন কমিটির কাছে বেতন বৃদ্ধি ও নিয়মিতকরণসহ ফিফা উইন্ডোতে ম্যাচ খেলা এবং নারীদের লিগ নিয়মিত করার দাবি জানাবেন সাফজয়ী ফুটবলাররা। দক্ষিণ এশিয়া ছাড়িয়ে, আরও বড় মঞ্চে নজর দিতে চান, দুইবারের চ্যাম্পিয়ন অধিনায়ক সাবিনা খাতুন। সাবেক কোচ গোলম রব্বানীকে ফেরানোর বিষয়েও ইতিবাচক তিনি।

শিক্ষার্থী আরিন, রিয়াদ শুক্রবার সকাল থেকে ফুটবল ভবনে। সাফজয়ী নারী ফুটবলারদের সাক্ষাৎ আর সেলফির লক্ষ্যে দিনভর অপেক্ষা। আশা পূরণও হয়েছে।

আরিন বলেন, সকালে ৭টার দিকে এসেছিলাম পরে ৯টার দিকে চলে গিয়েছিলাম। আবার সাড়ে ১০টা থেকে এখানে অবস্থান করছি। মোটামুটি সবার সঙ্গে দেখা হয়েছে।

রিয়াদ বলেন, সবসময় আমাদের ধ্যান-ধারণা, চিন্তা-চেতনায় ক্রিকেট থাকে। তবে সাম্প্রতিক সময়ে তাদের বিপর্যয় আমাকে খুব ব্যথিত করেছে। তবে আমাদের মেয়েরা আমাদের জন্য গৌরব বয়ে এনেছে। আমরা আজকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ।

বুধবার চ্যাম্পিয়ন হয়ে পরদিন দেশে ফিরে ছাদ খোলা বাসে অভিবাদন পেয়েছেন সাবিনা, কৃষ্ণা, সানজিদারা। ব্যস্ত কয়েকটি দিন পেরিয়ে শুক্রবার নিজেদের মতো কাটিয়েছেন চ্যাম্পিয়ন ফুটবলাররা। নিজেদের কাজে কয়েকজন ভবন ছেড়ে বাইরে গেছেন, কেউ আবার বিশ্রামে কাটিয়েছেন।

বৃহস্পতিবার ফেডারেশনের সঙ্গে আর্থিক চুক্তি শেষ হয়ে হয়েছে নারী ফুটবলারদের। নতুন কমিটির ওপর পরবর্তী সিদ্ধান্ত। তাবিথ আউয়াল, মাহফুজা আক্তাররা দেশে ফেরার পর সাক্ষাৎ পাবেন সাবিনা, ঋতুপর্ণারা। জানাবেন নিজেদের চাওয়ার কথা। দক্ষিণ এশিয়া ছাড়িয়ে আরও বড় মঞ্চে নজর তাদের।

বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন বলেন, বেতনটা যেন বাড়ানো হয়, নিয়মিত হয়। পাশাপাশি উইমেন্স লিগের খেলাটা যেন মাঠে থাকে। খেলাটা যেন দীর্ঘমেয়াদি হয়। আন্তর্জাতিক ম্যাচও যেন আমরা খেলতে পারি। এই সাফের পর আমরা চাই না শুধু সাউথ এশিয়াতেই পড়ে থাকি। আমরা যেন এশিয়াতেই মুভঅন করতে পারি সেই টার্গেট থাকে।

কোচ পিটার বাটলারকে রেখে দেয়ার অনুরোধ করবেন কি না, সে প্রশ্নে ফেডারেশনের ওপর দায়িত্ব চাপিয়েছেন সাবিনা। তবে গোলাম রব্বানীর জন্য ইতিবাচক দল।

সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুন আরও বলেন, যেহেতু দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে ছিলেন এবং কোচ হিসেবে ওনার সাফল্য অনেক। তাই ওনার ফিরে আসাটা আমি ইতিবাচক দিক বলে মনে করছি।


কমেন্ট বক্স