ঢাকা মঙ্গলবার, ০২ জুন ২০২৬ , ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে ৬বছর পর স্বেচ্ছাসেবক দলের প্রকাশ্যে স্মরণসভা

আদনান হোসেন
২ বছর আগে
ধামরাইয়ে ৬বছর পর  স্বেচ্ছাসেবক দলের প্রকাশ্যে স্মরণসভা
বিএনপির নির্যাতিত, নিপিড়ন ও নিহতের শিকার সব কর্মীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের ঢাকা জেলা কমিটির আহ্বায়ক নাজমুল হাসান অভি ।

শুক্রবার ( ১ নভেম্বর) বিকেলে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় খেলার মাঠে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফয়সাল উদ্দিন হাশমির ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ কথা বলেন তিনি।

দলের কর্মী হত্যার বিচায় হয়নি উল্লেখ করে নাজমুল হাসান অভি বলেন - ছয় বছর ধরে হাশমির মা সিআইডি অফিস, ডিবি অফিস, ধামরাই থানায় ঘুরে বেড়িয়েছেন। তিনি কেঁদেছেন। কিন্তু বিচার পাননি। আজকে বলতে চাই, হাশমির বিচার করা হবে খুনিদের আদালতে দাঁড় করিয়ে ফাঁসির দাবি করবো। গত সাড়ে ১৫ বছর যারা সারা বাংলাদেশকে একটি উন্মুক্ত কারাগার বানিয়েছে, বিএনপি চেয়ারম্যান, মহাসচিবসহ লাখ লাখ নেতাকর্মীদের ওপর নির্যাতন, নিপিড়ন চালিয়েছে, মামলা দিয়েছে তাদের আজ কোথাও দেখা যাচ্ছে না। আমাদের নেতাকর্মীরা পালিয়ে যায়নি গত সাড়ে ১৫ বছরে।

তিনি বলেন - দেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার, দেশের মানুষের ভোটে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে শপথ নেবেন। এরপর আর কোনো অবিচার এই বাংলাদেশের মাটিতে থাকবে না।

ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজের সভাপতিত্বে ও ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সুজন মাহমুদের সঞ্চালনায় স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন - ধামরাই থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লেহাজ উদ্দিন, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী শাহীন আহমেদ ভুঁইয়া শাওন প্রমুখ ।

স্বৈরাচারী সরকারের নেতাকর্মীরা বাসা থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে ফয়সাল উদ্দিন হাশমিকে। একপর্যায়ে সে পুকুরে পড়ে যায়। সেখানে তাকে শ্বাসরোধ করে ঘাতকরা । মৃত্যু নিশ্চিত ভেবে তাকে সেখানে ফেলে যায় । স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । তার বিরুদ্ধে
১০টি মামলা ছিল।


কমেন্ট বক্স