বৈশ্বিক মুদ্রাবাজারে প্রতিদিন লেনদেন হয় বিলিয়নেরও বেশি। যেখানে সবচেয়ে পরিচিত মুদ্রা ডলার। যার মাধ্যমে পরিচালিত হয় বিশ্বের ৮৮ শতাংশ ব্যবসায়িক কার্যক্রম। আর বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইউএস ডলারের আধিপত্য প্রায় ৫৮ শতাংশ। তবে, বৈদেশিক লেনদেন সবসময়ই হয় জোড়ায়। তাই ডলারের বিপরীতে কোন মুদ্রার প্রচলন সবচেয়ে বেশী প্রশ্ন এখানেই।
নিউইয়র্ক ফেডের দেয়া তথ্য থেকে শীর্ষ মুদ্রার এক তালিকা করেছে OANDA. যেখানে দেখা যায়, ইউএস ডলারের বিপরীতে দৈনিক গড়ে ৯৩ বিলিয়ন ইউরোর লেনদেন হয়। ফরেক্স ট্রেডিং- এ যা সবচেয়ে জনপ্রিয়। এরপরেই আছে জাপানি ইয়েন। দৈনিক লেনদেনে যার পরিমাণ গড়ে ৭২ বিলিয়ন।
এরপর রয়েছে কানাডিয়ান ডলার। যার দৈনিক গড় লেনদেন সাড়ে ৪৫ বিলিয়ন। বছর ব্যবধানে এ মুদ্রায় ব্যবসায়িক লেনদেন বেড়েছে প্রায় ১৪ বিলিয়ন ডলার। এদিকে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হওয়া সত্ত্বেও ব্যবসা কম চীনা ইউয়ানের। সাড়ে ১০ বিলিয়ন ডলার দৈনিক লেনদেনে অবস্থান করছে দশমে। যাকে টেক্কা দিয়ে শীর্ষস্থানে আছে জাপানি ইয়েন, হংকং ও সিঙ্গাপুর ডলার।
আমেরিকার সাথে মুক্ত বাণিজ্যের কারণেই মূলত বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়িয়েছে কানাডিয়ান ও অস্ট্রেলিয়ান ডলার এবং মেক্সিকান পেসোর মতো মুদ্রাগুলো।
কমেন্ট বক্স