বিকেলে সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের নয়াবাড়ী এলাকার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সন্ত্রাস ও মাদক নির্মূল উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া সংগঠক মনিবুর রহমান (চম্পক) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ খোরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞ্চা,
এছাড়াও উপস্থিত ছিলেন তেজগাঁও কলেজ শাখার ছাত্রদলের সভাপতি মোঃ ফয়সাল দেওয়ান। সাবেক ঢাকা জেলা উত্তর ছাত্রদলের আহ্বায়ক মোঃ তমিজ উদ্দিন সহ ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।
এসময় এলাকায় সাবেক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন উপস্থিত অতিথিবৃন্দ
কমেন্ট বক্স