ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে নানা গুঞ্জন, পাকিস্তানে ‘সিরিয়াস’ সাকিব

স্টাফ রিপোর্টার
২ বছর আগে
দেশে নানা গুঞ্জন, পাকিস্তানে ‘সিরিয়াস’ সাকিব
ছাত্রদের আন্দোলন নিয়ে নীরব থাকায় আগে থেকেই সমালোচনার মুখে পড়েছিলেন সাকিব আল হাসান। গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদ বিলুপ্ত হয়ে গেছে। আর তাতে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার মাত্র কয়েক মাসের মাথায় সংসদ সদস্যের পদও খোয়া গেছে সাকিবের। ভক্তদের সমালোচনার বাণ, দলের পতন ভুলে ক্রিকেটে ফেরার অপেক্ষায় টাইগার এই অলরাউন্ডার।

এরই মধ্যে গতকাল (বুধবার) রাতে অন্য কারণে আলোচনায় উঠে আসেন সাকিব। মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে কয়েকটি ভিডিও ক্লিপ ও ছবি। যেখানে তার সঙ্গে দেখা গেছে সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কন্যা ও বিপিএলের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালকে।


কমেন্ট বক্স