ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘদিনের ভোগান্তি: সংস্কারের অপেক্ষায় বারখা দিয়া-বাগুটিয়া সড়ক

স্টাফ করেসপন্ডেন্ট
২ ঘন্টা আগে
দীর্ঘদিনের ভোগান্তি: সংস্কারের অপেক্ষায় বারখা দিয়া-বাগুটিয়া সড়ক
ফরিদপুরের নগরকান্দা উপজেলার বারখা দিয়া এলাকার এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের কারনে যানবাহন চলাচল এবং সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, আশপাশের এলাকায় ব্যাপক উন্নয়ন হলেও রাজনৈতিক কারণে এ সড়কটি দীর্ঘদিন অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে। তাদের দাবি, বিএনপি সমর্থিত জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ায় এলাকাটি পূর্ববর্তী সরকারের সময় যথাযথ উন্নয়ন সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।

এলাকাবাসীরা জানান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টানা তিনবার নির্বাচিত হলেও বিভিন্ন দপ্তরে যোগাযোগ ও উদ্যোগ গ্রহণের পরও সড়কটির সংস্কার কাজ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তারা বলেন, চেয়ারম্যান ও তার পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং নানা প্রতিকূলতার মধ্যেও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

স্থানীয়দের অভিযোগ, বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের ফলে এলাকাবাসীর মধ্যে নতুন করে উন্নয়নের আশা জেগেছে। তারা মনে করছেন, এলাকার গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করা হবে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে।

এলাকাবাসী জানান, সড়কটি থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত স্থানীয় সংসদ সদস্যের বাড়ি। অথচ দীর্ঘদিন ধরে এক কিলোমিটার সড়কের জন্য দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী । সড়কটির দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা স্থানীয়দের।


কমেন্ট বক্স