ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণ, আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট
১ দিন আগে
সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণ, আহত ৩
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা-পরবর্তী সমাবেশস্থলে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এঘটনায় এখন পর্যন্ত তিন জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন, মো শাহীন খান্দকার (৩০), মো জসিম(২৬) ও মো শাহাদাত হোসেন (৪০) ।  

সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডসংলগ্ন ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দেওয়ার সময় সমাবেশস্থলে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে সমাবেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণের সময় মঞ্চে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ ঘটনার প্রতিবাদে এনসিপি নেতা-কর্মিরা সাভার মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করছে। এবিষয়ে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনও বক্তব্য পাওয়া যায়নি।


কমেন্ট বক্স