ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে মুরগির খামার নিয়ে অপপ্রচারের অভিযোগ; ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট
৭ ঘন্টা আগে
বালিয়াকান্দিতে মুরগির খামার নিয়ে অপপ্রচারের অভিযোগ; ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মুরগির খামার নিয়ে অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ী মো. নায়েব আলী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে তিনি বালিয়াকান্দি বাজারে মুরগির ব্যবসা পরিচালনা করে আসছেন। বিভিন্ন খামার থেকে বড় ব্রয়লার মুরগি সংগ্রহ করে বাজারজাতের আগে এক থেকে দুই দিনের জন্য তার বসতবাড়ি সংলগ্ন স্থানে সংরক্ষণ করা হয়। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে তার ব্যবসায়ীক সুনাম নষ্ট করার চেষ্টা করছে। 

তিনি দাবি করেন, সেখানে কোনো ধরনের মুরগির খামার পরিচালিত হয় না; কেবল বাজারজাতের উদ্দেশ্যে অল্প সময়ের জন্য মুরগি রাখা হয়। সংরক্ষণস্থল নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয় এবং পরিবেশ বা জনস্বাস্থ্যের কোনো ক্ষতি হয় না বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স