ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাহরাইনে মার্কিন নৌঘাঁটির একাধিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
৫৩ মিনিট আগে
বাহরাইনে মার্কিন নৌঘাঁটির একাধিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইরান
বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ফিফথ ফ্লিট ঘাঁটিতে হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বুধবার আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, ‘আজ সকালে’ পরিচালিত ‘কঠোর জবাবি হামলায়’ ঘাঁটির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, নৌ-সহায়তা ব্যবস্থাপনা কেন্দ্র, গুদাম এবং জ্বালানি সংরক্ষণ ট্যাংক ধ্বংস করা হয়েছে।

তবে আইআরজিসির এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা বাহরাইনের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নতুন করে যুদ্ধ শুরু হলে লড়াইয়ে নামার হুঁশিয়ারি কাতাইব হিজবুল্লাহর
জর্ডান ও কুয়েতের নাগরিকদের মার্কিন ঘাঁটির বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান আইআরজিসির
লেবাননে বিস্ফোরক দিয়ে ঘরবাড়ি গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান এর আগেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে। তবে এসব দাবির কিছু ক্ষেত্রে পরবর্তীতে স্বাধীনভাবে সত্যতা নিশ্চিত করা যায়নি।

সূত্র: আল জাজিরা


কমেন্ট বক্স