ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় অভিযান চালিয়েই যাচ্ছে ইসরায়েল, পাকিস্তান-তুরস্কের গভীর উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক
২ ঘন্টা আগে
গাজায় অভিযান চালিয়েই যাচ্ছে ইসরায়েল, পাকিস্তান-তুরস্কের গভীর উদ্বেগ
গাজা উপত্যকা, অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের চলমান সামরিক অভিযান ও বারবার অভিযানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান ও তুরস্ক।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান টেলিফোনে আলাপের সময় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। এ সময় ফিলিস্তিনের ক্রমাবনতিশীল মানবিক পরিস্থিতি তাদের আলোচনার প্রধান বিষয় ছিল বলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, দুই নেতা ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার আদায়ের প্রতি তাদের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি ফিলিস্তিনিদের সমর্থনে কূটনৈতিক প্রচেষ্টা সমন্বয়ের লক্ষ্যে আরব ও ইসলামিক দেশগুলোর একটি বৈঠক আহ্বানের বিষয়ে জর্ডানের প্রস্তাব নিয়েও তারা আলোচনা করেন।

পাকিস্তান ও তুরস্ক উভয়ই ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত কূটনৈতিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেছে।


কমেন্ট বক্স