ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে শেয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১৫

অনলাইন ডেস্ক
৩২ মিনিট আগে
সোনারগাঁয়ে শেয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১৫
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনারকান্দী, ভটেরকান্দী ও নয়াপাড়া গ্রামে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এ ঘটনা ঘটে।

আহতদের দ্রুত সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি সবাইকে জলাতঙ্ক (র‌্যাবিস) প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, শিয়ালটি লোকালয়ে ঢুকে পথচারী ও বাড়ির আঙিনায় থাকা মানুষকে এলোপাতাড়ি আক্রমণ করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব জানান, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও র‌্যাবিস প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়েছে। এলাকায় শিয়ালের উপদ্রব বৃদ্ধির বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স