ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জানজান প্রদেশে যুক্তরাষ্ট্রের হামলায় বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার আইআরজিসির জানজান প্রাদেশিক শাখা এক বিবৃতিতে এ তথ্য জানায়।
তাসনিম বার্তা সংস্থার প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, ৩০ জুলাই ২০২৬ সালে অপরাধী যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সরকারের বর্বর হামলায় জানজান প্রদেশের আনসার আল-মাহদি আইআরজিসির তিন সাহসী ও নিবেদিতপ্রাণ সদস্য নিহত হয়েছেন।
তবে হামলার স্থান, সময় কিংবা কী ধরনের অভিযান চালানো হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। নিহতদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।
সূত্র : টাইমস অব ইসরায়েল