ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবাদ জানিয়ে ফিফার জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ

২ ঘন্টা আগে
প্রতিবাদ জানিয়ে ফিফার জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্ডেইরো পদত্যাগ করেছেন। বিশ্বকাপে অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনার প্রতিবাদে তিনি এই পদত্যাগ করেন। 

আজ শুক্রবার (৩১ জুলাই) তিনি পদত্যাগের ঘোষণা দেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ফিফার শেয়ার বিক্রির প্রস্তাবিত পরিকল্পনাকে কর্ডেইরো ‘ফুটবলের জন্য একটি খারাপ চুক্তি’ আখ্যা দিয়ে বলেন, এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না এবং তিনি শুরু থেকেই এর বিরোধিতা করেছেন।

এক বিবৃতিতে কর্ডেইরো বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, এই প্রস্তাবের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না এবং আমি স্পষ্ট ভাষায় এর বিরোধিতা করছি।’

তিনি আরও বলেন, ‘এটি ফিফার সদস্য সংস্থাগুলোর জন্য একটি খারাপ চুক্তি, ফুটবলের জন্য একটি খারাপ চুক্তি এবং দীর্ঘমেয়াদে এই খেলার ভবিষ্যতের জন্যও একটি খারাপ চুক্তি।’

ফিফার টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ ও মালিকানার অংশ বিক্রির প্রস্তাবকে কেন্দ্র করে ইতোমধ্যে ফুটবল অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই কর্ডেইরোর পদত্যাগ বিষয়টিকে নতুন মাত্রা দিয়েছে।


কমেন্ট বক্স