ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে অধ্যাপক বিল্লাল হোসেনের ইন্তেকাল

অনলাইন ডেস্ক
১ ঘন্টা আগে
সাভারে অধ্যাপক বিল্লাল হোসেনের ইন্তেকাল
সাভারের ঐতিহ্যবাহী সাভার মডেল কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. বিল্লাল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৫ আগস্ট) বিকেলে তাকে সাভারের জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি কবরস্থানে দাফন করা হয়।

এর আগে, মঙ্গলবার বিকেলে নিজ বাসায় অসুস্থতা বোধ করলে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

মরহুমের প্রথম জানাযা সকাল সাড়ে ছয়টায় তার গ্রামের বাড়ি মুক্তাগাছায় অনুষ্ঠিত হয়। বাদ জোহর সাভার মডেল কলেজ মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমের একমাত্র ছেলে হাফেজ তাসফিক আব্দুল্লাহ। 

এ সময় জানাযা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন‌ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এএফএম আনিসুর রহমান, ঢাকা জেলা জামায়াতের রাজনীতি বিষয়ক সম্পাদক হাসান মাহবুব মাস্টার, বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি, সাভার মডেল কলেজের অধ্যক্ষ মো. তৌহিদ হোসেন, এভিনিউ গ্রুপের এমডি ইঞ্জিনিয়ার আতাউর রহমান।

পরে বিকেল তিনটায় সাভারের জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটি মসজিদে তার তৃতীয় জানাযা অনুষ্ঠিত হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৫৮) বছর। তিনি স্ত্রী, ২ কন্যা ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

তার মৃত্যুতে সাভার মডেল কলেজের পক্ষ থেকে এক শোক বার্তায় শোক সংশপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

এছাড়াও শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সদস্য ও ঢাকা জেলার আমির মাওলানা মো. দেলোয়ার হোসেন ও সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন।

উল্লেখ্য, তিনি সাভার মডেল কলেজের স্বপ্নদ্রষ্টা, অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।


কমেন্ট বক্স