ঢাকা শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারের তিন ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ঘন্টা আগে
সাভারের তিন ইউনিয়ন কেরানীগঞ্জে সংযুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ
সাভারের তিনটি ইউনিয়নকে কেরানীগঞ্জের সংযুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা। এসময় সাভার উপজেলা সঙ্গেই তিন ইউনিয়নকে যুক্ত রাখার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। এসময় অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায়  অবরোধ করে বিক্ষোভ শুরু করে কয়েক হাজার মানুষ।
 
বিক্ষোভকারীরা জানান, সাভারের তেঁতুলঝড়া, আমিন বাজার ও ভাকুর্তা ইউনিয়নকে সম্প্রতি কেরানীগঞ্জের সঙ্গে সংযুক্ত করার প্রস্তাব দেওয়া হয়। মূলত কেরানীগঞ্জ উপজেলা সাভারের থেকে অনেক দূরে। সে কারণে উপজেলার যেকোনও নাগরিক সেবা পেতে হলে তুলানামূলক অনেক ভোগান্তির স্বীকার হতে হবে। কেরানীগঞ্জের সঙ্গে সাভারের তিন ইউনিয়নকে যুক্ত করা হলে ভোগান্তি বাড়বে। সেই সঙ্গে নিজের আদি নিবাসের পরিচয় পরিবর্তন আসবে। এসময় আন্দোলনকারীরা তিন ইউনিয়নকে সাভারের সঙ্গে যুক্ত রাখার জন্য দাবি জানান।

বিক্ষোভে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল সরকার বলেন,  সাভারে তিনটি ইউনিয়ন যদি কেরানীগঞ্জে নেওয়া হয়। এতে স্থানীয় মানুষ ভোগান্তি শিকার হবে। এই অঞ্চলের মানুষ কেরানীগঞ্জে যেতে চায় না। আমি এমপি সাবেককে অনুরোধ করে বলবো, আপনি এই ধরণের সিদ্ধান্ত দিবেন না। এই ধরণের সিদ্ধান্ত নিলে এই অঞ্চলের মানুষ আর আপনার সঙ্গে থাকবে না ।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় অধীন থেকে ১০টি ইউনিয়ন নিয়ে কেরানীগঞ্জ মডেল উপজেলা গঠনের প্রস্তাবের বিষয়ে মতামত চেয়েছে। পরে প্রস্তাবিত ১০ ইউনিয়নের মধ্যে কেরানীগঞ্জের সাতটি ও সাভারের তিনটি ইউনিয়ন রয়েছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।  স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রাথমিকভাবে মতামত চেয়েছে বলে জানান নির্বাহী ওই কর্মকর্তা।

মহাসড়ক অবরোধের বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম জানান, নামাজের পরে স্থানীয় এলাকাবাসী সড়ক অবরোধ করেছিল। পরে তাদের সঙ্গে কথা বলে সড়ক অবরোধ তুলে নেওয়া হয়েছে। পরে বিক্ষোভের কারণে সড়কে যানচলাচলের ধীরগতি ছিল। বর্তমানে সড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।


কমেন্ট বক্স