গণমাধ্যমে সংবাদ প্রচারের পর সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হস্তক্ষেপে মই বেয়ে চলাচলকারী বৃদ্ধ আনিসুর রহমান ও তার পরিবার পাচ্ছে বাড়ি থেকে চলাচলের রাস্তা।
সোমবার (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। এর আগে বিকেলে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের নগরচর এলাকায় আনিসুর রহমানের বসত বাড়ি পরিদর্শন করেন তিনি।
ইউএনও সাইফুল ইসলাম জানান, গতকাল থেকে গণমাধ্যমে আনিসুর রহমান অন্য বাড়ি ছাদে মই ফেলে চালাচল করে বলে জানতে পারি। এর পরে খোঁজ খবর নিয়েছি এবং তেঁতুলঝড়া ইউনিয়নের নগরচর এলাকায় আনিসুর রহমানের বাড়ি পরিদর্শন করেছি। এসময় আনিসুর রহমানের প্রতিবেশী যারা রয়েছে তারা উপস্থিত ছিলেন। আমরা পরিদর্শন করে দেখেছি আনিসুর রহমানের চলাচলের রাস্তা নেই। তার প্রতিবেশীরা চলাচলের জন্য আপতত দেওয়াল ভেঙে রাস্তা করে দিবে। দেওয়াল ভাঙার কাজ আগামীকাল থেকে শুরু হবে।
ইউএনও আরও বলেন, তবে আনিসুর রহমানের মামলা রয়েছে, তা বিজ্ঞ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী চলবে। এছাড়া আরও একটি উচ্ছেদ মামলাও রয়েছে সেটাও আদালতের সিদ্ধন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
কমেন্ট বক্স