সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) তিনি পদত্যাগপত্র পাঠাবেন।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করে জানান, অসুস্থতাজনিত কারণে তিনি আজ পদত্যাগপত্র জমা দেবেন।
গণ-অভ্যুত্থানে ক্ষমতার পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করেন। এরপর ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।