ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে পুলিশ ও অটোরিকশা চালকরা মুখোমুখি

১ ঘন্টা আগে
রাজধানীতে পুলিশ ও অটোরিকশা চালকরা মুখোমুখি
ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ চার্জিং ও বিদ্যুৎ ব্যবহার বন্ধে অভিযানে রাজধানীর তেজগাঁওয়ে পুলিশ ও অটোরিকশাচালকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে তেজগাঁও থানা জোনের আশপাশে এ ঘটনা ঘটে।

জানা গেছে, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার অভিযোগে পুলিশ ব্যাটারি জব্দ করছে। পাশাপাশি ডিপিডিসি ও ডেসকোর সহায়তায় অবৈধ চার্জিং লাইনও বিচ্ছিন্ন করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, তেজগাঁও জোনের আশপাশে বেশ কিছু অটোরিকশাচালক অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে তাদের গাড়ির ব্যাটারি চার্জ দিয়ে আসছিলেন। এসব অবৈধ সংযোগ বন্ধে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অভিযান চালানো হলে অটোরিকশাচালকদের সঙ্গে পুলিশের উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে অটোরিকশাচালকদের সঙ্গে পুলিশের মুখোমুখি অবস্থান তৈরি হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়ার ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। অবৈধ বিদ্যুৎ সংযোগ ও অনুমোদনহীন অটোরিকশার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।


কমেন্ট বক্স