ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা বদলি

অনলাইন ডেস্ক
৩ ঘন্টা আগে
পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তা বদলি
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৩ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে সাতজন অতিরিক্ত পুলিশ সুপার এবং ছয়জন সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানাকে র‍্যাবে, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার আরিফা আশরাফ পিংকিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি), রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামকে বান্দরবান সদর সার্কেলে এবং সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু তালেবকে পটুয়াখালীর কলাপাড়া সার্কেলে বদলি করা হয়েছে।

অন্যদিকে সহকারী পুলিশ সুপারদের মধ্যে র‍্যাবের এএসপি মো. মাহফুজুর রহমানকে রাঙামাটির বাঘাইছড়ি সার্কেলে, এইচ এম গোলাম রাব্বিকে ঝিনাইদহের শৈলকুপা সার্কেলে, এ আর এম মোজাফফর হোসেনকে চট্টগ্রামের মীরসরাই সার্কেলে এবং মো. মশিহুর রহমান সোহেলকে বাগেরহাটের ফকিরহাট সার্কেলে বদলি করা হয়েছে।

পাশাপাশি বাগেরহাটের ফকিরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম রানাকে বরিশালের মেহেন্দিগঞ্জ সার্কেলে এবং ঝিনাইদহের শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আখতারুজ্জামানকে সাতক্ষীরার তালা সার্কেলে বদলি করা হয়েছে।

আলাদা একটি প্রজ্ঞাপনে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাফিজুর রহমান ও এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান খানকে পুলিশ সদর দপ্তরে (টিআর পদে) বদলি করা হয়।

এছাড়া অপর প্রজ্ঞাপনে নোয়াখালী পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার রবিউল আরাফাতকে রাঙামাটি বেতবুনিয়ার পিএসটিএসে সংযুক্তির আদেশ দেওয়া হয়েছে।


কমেন্ট বক্স