ঢাকা শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

অনলাইন ডেস্ক
২ ঘন্টা আগে
রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। আজ (২০ আগস্ট) বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ৬ আগস্ট শীর্ষনিউজ ডটকম এ সংক্রান্ত এক আগাম প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান এবং দলটির ভারপ্রাপ্ত মহাসচিব করা হবে সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে।

পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি প্রার্থী হওয়ার (বর্তামানে রাষ্ট্রপতি) পর অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব রুহুল কবির রিজভীই পেয়েছেন। অর্থাৎ শীর্ষনিউজ ডটকমের আগাম প্রতিবেদনের তথ্য সত্য হলো।

এদিকে, আজ বিএনপির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করা হয়েছে। এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।
আরও পড়ুন: বিমান খাতে সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার: বিমানমন্ত্রী


বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।


কমেন্ট বক্স