ঢাকা রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট

বিনোদন ডেস্ক
২ ঘন্টা আগে
কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যময় পোস্ট দিয়েছেন অভিনেত্রী তাপসী পান্নু। শনিবার ইনস্টাগ্রাম স্টোরিতে তাপসী লেখেন, ‘হেন্স, প্রুভড’।
তবে পোস্টে কারো নাম উল্লেখ করেননি তিনি।


তাপসীর এই পোস্টের আগে কঙ্গনা তার একটি সাম্প্রতিক মন্তব্য নিয়ে অভিনেত্রীকে কটাক্ষ করেন। কঙ্গনা পরে তাপসীকে উদ্দেশ করে দেওয়া দুটি ইনস্টাগ্রাম স্টোরিই মুছে ফেলেন।

তাপসী বর্তমানে তার আসন্ন নেটফ্লিক্স সিনেমা ‘গান্ধারী’র প্রচারে ব্যস্ত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনার সঙ্গে তার পুরোনো বিরোধ নিয়ে কথা বলেন তিনি।

তাপসী জানান, কঙ্গনার সঙ্গে তার কখনো দেখা হয়নি। তাদের মধ্যে কথিত বিরোধ শুরু হওয়ার আগেও তারা একে অপরের সঙ্গে দেখা করেননি।

তাপসী আরো বলেন, কঙ্গনা ও তার চিন্তা-ভাবনা আলাদা।
কে কিভাবে বেড়ে উঠেছেন এবং কিভাবে বিষয়গুলো দেখেন, সেটাও তাদের কথাবার্তায় প্রকাশ পায়।

তাপসীর এই মন্তব্যের পরই কঙ্গনা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে আক্রমণ করে পোস্ট দেন।

কঙ্গনা তার প্রথম পোস্টে তাপসীর নাম সরাসরি উল্লেখ না করে তাকে ‘সস্তা কপি’ বলে মন্তব্য করেন। এই শব্দটি এর আগেও তাপসীকে নিয়ে কঙ্গনার পক্ষ থেকে ব্যবহার করা হয়েছিল।

কঙ্গনা অভিযোগ করেন, তাপসী তার বেড়ে ওঠা ও বাবা-মাকে নিয়ে মন্তব্য করে সীমা ছাড়িয়ে গেছেন।
নিজের পরিবার ও পারিবারিক পরিচয়ের কথাও তুলে ধরেন কঙ্গনা।

এরপর আরেকটি পোস্টে তাপসীর মন্তব্য নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন শেয়ার করেন তিনি। সেখানে তাপসীকে সরাসরি উদ্দেশ করে কঙ্গনা বলেন, তার পরিবার ও বেড়ে ওঠা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়।

তবে কিছুক্ষণ পর কঙ্গনা তার দুটি পোস্টই মুছে দেন।

কঙ্গনার পোস্ট মুছে দেওয়ার পর তাপসী ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘হেন্স, প্রুভড’। বাংলায় যার অর্থ দাঁড়ায়—‘প্রমাণিত’।

তবে তাপসী তার পোস্টে কঙ্গনার নাম উল্লেখ করেননি। ফলে তার এই পোস্ট কঙ্গনার মন্তব্যের জবাব কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

কঙ্গনা ও তাপসীর প্রকাশ্য বিরোধ বেশ পুরোনো। ২০১৯ সালে কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল সামাজিক যোগাযোগমাধ্যমে তাপসীকে ‘কঙ্গনার সস্তা কপি’ বলে মন্তব্য করেছিলেন।

এরপর ২০২০ সালে বলিউডে স্বজনপ্রীতি ও বহিরাগতদের নিয়ে বিতর্কের সময় দুই পক্ষের মধ্যে বিরোধ আরো প্রকাশ্যে আসে।

কঙ্গনা তখন তাপসীসহ কয়েকজন অভিনেত্রীকে ‘বি-গ্রেড অভিনেত্রী’ এবং ‘প্রয়োজনী বহিরাগত’ বলেও কটাক্ষ করেছিলেন। এরপর বিভিন্ন সময় দুজনের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য দেখা গেছে।

এবার তাপসীর নতুন পোস্ট ঘিরে সেই পুরোনো বিরোধ আবারো আলোচনায় এসেছে।


কমেন্ট বক্স