ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফাতেমার পাশে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
১ ঘন্টা আগে
চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফাতেমার পাশে প্রধানমন্ত্রী
অর্থসংকটে থমকে যাওয়া চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফাতেমার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ফাতেমা খানমের হাতে অনুদানের অর্থ তুলে দেন প্রধানমন্ত্রী। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

পোস্টে জানানো হয়, মেধার স্বাক্ষর রেখে চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন নাটোরের মোছা. ফাতেমা খানম। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা ফাতেমার উচ্চশিক্ষার পথে বাধা হয়ে দাঁড়ায় অর্থসংকট। ফাতেমার বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে সহায়তা নিয়ে এগিয়ে আসেন এলাকার সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। প্রতিমন্ত্রীর বিশেষ তদারকি ও প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর সরকারি তহবিল থেকে ৫ লাখ টাকার মানবিক আর্থিক অনুদান নিশ্চিত করা সম্ভব হয়েছে।

প্রধানমন্ত্রী তিনি বলেন, আর্থিক টানাপোড়েনের বাধা অতিক্রম করে একজন অসচ্ছল ও অদম্য মেধাবীর উচ্চশিক্ষা গ্রহণের প্রক্রিয়া সহজ করতে সরকার সব ধরনের সহযোগিতা দেবে। তিনি আরও বলেন, অর্থাভাব যেন কোনো সুযোগ্য শিক্ষার্থীর চিকিৎসক হওয়ার পথে কিংবা স্বপ্ন পূরণের পথে চিরতরে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য এ ধরনের সহায়তার উদ্যোগ সবসময় অব্যাহত রাখা হবে।


কমেন্ট বক্স