ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

অনলাইন ডেস্ক
২ ঘন্টা আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে তার সাফল্য কামনা করেছেন তিনি। ঢাকার রুশ দূতাবাস জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে পাঠানো এক বার্তায় আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান পুতিন। অভিনন্দন বার্তায় মির্জা ফখরুলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনার পাশাপাশি বাংলাদেশের বন্ধুপ্রতিম জনগণের কল্যাণে তার ভবিষ্যৎ কর্মকাণ্ডের সাফল্য কামনা করেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের এই বার্তায় বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতার সম্পর্কের প্রতিফলন ঘটেছে।


কমেন্ট বক্স